পোকখালীতে রুবেলের উদ্দ্যোগে মাংস বিতরণ

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওর পোক খালীতে আগামীর ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুন আজিজুল হক রুবেলের উদ্দ্যোগে কোরবানের মাংস বিতরন করা হয়েছে। সোমবার (১১ জুন) দুপুরে পূর্ব পোকখালী ছরা কাচাস্থ আন-নূর আজিজিয়া মাদ্রাসা ও হেফজ খানার মাঠে ঈদগাঁও-জালালাবাদ ও পোকখালী এলাকার অসংখ্য নরনারীদের মাঝে এসব মাংস বিতরণ করা হয়েছে। বৃহৎ এলাকার অসহায় ও হতদরিদ্র লোকজন কোরবানে মাংস পেয়ে মহা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। উল্লেখ্য- তরুন যুবক আজিজুল হক রুবেলের নেতৃত্বে বিভিন্ন সময়ে নানান আর্থিকসহ খাদ্য সামগ্রীর সহযোগিতা পেয়ে আসছেন ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চল মানুষরা।

মন্তব্য করুন

Your email address will not be published.