প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

 

নিজস্ব প্রতিবেদক 

বহুল জনপ্রিয় পত্রিকা চট্টগ্রাম সংবাদ-এ ‘চোরাই মোটরসাইকেল নিয়ে ঘুরে এলো পদ্মা সেতু, বাড়ি এসে ধরা স্বেচ্ছাসেবক দল নেতা’ এই শিরোনামে গত ১০ জুলাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ জাহাঙ্গীর রিপন।

এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম সংবাদে-এ আমার নামে যে নিউজ পরিবেশিত হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত আমি গাড়িটি কিনেছি।
বান্দরবান এলাকার একজন থেকে আর ওই লোক নেয় চন্দনাইশের একটি শোরুম থেকে।
তাই আমার লিখিত কাগজপত্রাদি আদালতে জমা দিলে আদালত একদিন পরই আমাকে জামীন দেয়।

তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করিয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.