সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গাছ কাটা ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ

সাতকানিয়ার ছদাহা

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া ছদাহার হাসমতের দোকানের উত্তর পাশে রোড ভিউ রেষ্টুরেন্ট সংলগ্ন এলাকায় সড়কও জনপথ বিভাগের জায়গায় গাছ কর্তন করে ভূমি দখল করার অভিযোগ ওঠেছে রোড ভিউ এর পরিচালক শামসুল ইসলামসহ ২জনের বিরুদ্ধে। ১৬ই জুলাই(শনিবার) সরেজমিনে পরিদর্শনে গেলে সওজের একটি জায়গায় গাছ কর্তন করে মাটি ভরাট করতে দেখা যায়। ভরাটকৃত জায়গার প্রকৃত মালিক হিসেবে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিদ্দিক আহমদের ছেলে নুরুল ইসলাম। তিনি বাদী হয়ে সড়কও জনপথের দোহাজারী সড়ক বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানাযায়- উপরোক্ত জায়গাট আর এস খতিয়ানের মালিক নুরুল ইসলামের পিতা ছিদ্দিক আহমদ।সেই থেকে এখনো পর্যন্ত দখলে আছেন সিদ্দিক আহমদের পুত্র নুরুল ইসলাম। কিন্তু বিএস খতিয়ানে উক্ত জায়গা সড়কও জনপথ বিভাগের নামে হওয়ায় স্থানীয় প্রভাবশালী শামসুল ইসলামরা গাছ কেটে দখল করার কু-মানসে মাটি ভরাট করা হয়। তবে অভিযোগকারী নুরুল ইসলামকে প্রতিবেদক প্রশ্ন করেন সওজের জায়গার বিষয়ে আপনি কেন দেনদরবার চালাচ্ছেন তিনি বলেন-আমার পূর্ব পুরুষের নামে আরএস এবং আমার পৈতৃক সম্পত্তি হওয়ায় আমি লীজের আবেদনও করেছি তবুও আমার দখলে ছিল আমাকে সওজ বেদখল করার আগে তারা কেন আমাকে বেদখল করবে তাই আমি ইউএনও, এসিল্যান্ড,পরিবেশ অধিদপ্তর,সড়কও জনপথ বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ সব জায়গায় কাগজপত্র সাবমিট করে অভিযোগ দায়ের করেছি। এদিকে অভিযুক্ত সামশুল ইসলাম বলেন-আমার বিরুদ্ধে এসব অপপ্রচার আমি গাছ কিংবা মাটি ভরাট করিনি এটা অন্য একজনে করেছে,কিন্তু তারা বার বার বিভিন্ন জায়গায় আমার নাম শোআপ করতেছে। আমাকে কোন সংস্থা ডাকলে আমি সেটার জবাব দিব আমি আসলে এসব বিষয়ে চিন্তা করিনা।ওরা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে এসব আসলে সিষ্টেম, রোডভিউ আমার প্রতিষ্ঠান হওয়ায় ওই জায়গাটা আমার পাশে হওয়ায় তারা আমাকে দোষারোপ করে যাচ্ছে যেটা আসলে ঠিক না।

মন্তব্য করুন

Your email address will not be published.