সাতকানিয়া উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
সাতকানিয়া উপজেলায় ৩য় পর্যায়ে ২০টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ২০টি ঘরও জমি।
১৯শে জুলাই(সোমবার)সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ -জোহরা এই তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান- মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা”এই ঘোষনার পরিপেক্ষিতে আশ্রয়ন২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ল (২য় ধাপ) সারাদেশে আগামি ২১শে জুলাই ২৬২২৯টি পরিবারের মাঝে জমিও ঘর প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা।
ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতকানিয়া উপজেলায় ৬৮টি ঘর হস্তান্তর করেছেন এবং আগামি ২১শে জুলাই গৃহহীনদের মাঝে আরো ২০টি ঘরও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা।
তিনি আরো বলেন-সাতকানিয়া উপজেলায় টাস্কফোর্স কমিটিও যৌথসভা এবং জেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে।
তিনি আরো জানান -বর্তমানে ৩য় পর্যায়ে নির্মিত গৃহসমূহের গুণগত পরিবর্তনের ফলে এগুলো আরো টেকসইও দৃষ্টিনন্দন হয়েছে।
এবং ২১শে জুলাই ঘরও জমি হস্তান্তর অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিও কামনা করেছেন।