‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার (১৮ জুলাই) নগরীর পতেঙ্গা লিংক রোড এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম। এসময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীকে বনজ, ফলজ, ঔষধি গাছ রোপণের অনুরোধ করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ বস্ত্র ও পাঠ বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, বোখারী আজম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশীদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ, দেবাশীষ আচার্য্য প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু প্রমুখ।