রাঙ্গুনিয়ায় উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত আবদুর রশিদ, একই এলাকার আবদুল নবীর ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মীরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তিন বা চারটি হাতি মীরেরখীল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। হাতিগুলো ওই এলাকার দিনমজুর আব্দুর রশিদের ঘরের পাশে কলাগাছ খাচ্ছিল এবং নানাভাবে তাণ্ডব চালাচ্ছিল। ফজরের আযান দিলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রশিদ। ঘরের বাইরে বের হতেই হাতির আক্রমণে পড়েন তিনি। এসময় একটি বন্যহাতি তাকে পা দিয়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে।
এদিকে লোকালয়ে এসে কয়েকটি হাতিও মারা যায় গত কয়েক বছরে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের বনবিভাগ ক্ষতিপূরণ দিয়ে আসলেও লোকালয়ে হাতি আসা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাঙ্গুনিয়ায় এ এলাকার মানুষেরা বিক্ষুব্ধ ।
প্রসঙ্গত , হাতির আক্রমণে এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।