হালদায় আরও একটি মৃত ডলফিন

উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আরও একটি প্রজাতির মৃত গাঙ্গেয় ডলফিন ভেসে উঠেছে। আজ বুধবার বিকেলে রাউজান উপজেলা আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পাড়ে তুলেন। পরে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়।

এ বিষয়ে হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, আরেকটি মৃত ডলফিন ভেসে উঠেছে। এ পর্যন্ত ৩৭টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে কী কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব নয়। মৃত ডলফিনের ওজন, দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.