গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ

চট্টগ্রাম নগরের আকবর শাহ্ থানার হারবাতলী এলাকায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. কামরুল হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি নগরের আকবর শাহ্ থানার হারবাতলী মসজিদের পিছনে নুরনবী ফরাজীর ভাড়া ঘরে বসবাস করেন।

শনিবার (২৩ জুলাই) সকালে হারবাতলী মসজিদের আমির হোসেনের পরিত্যক্ত ঘরের পাশে একটি আম গাছ থেকে থেকে মরদেহ উদ্ধারটি করা হয়।

মো. কামরুল হোসেন ফেনী জেলার সোনাগাজী থানার চরডুব্বা এলাকার মো. হাফিজুল্লাহ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে মো. কামরুল হোসেন বাসা থেকে বের হন। বাসায় না আসার কারণে পরিবারের সদস্যরা সারারাত খোঁজখুজি করে। শনিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে বাসার পশ্চিম পাশে আমির হোসেনের পরিত্যক্ত ঘরের পাশে আম গাছের ডালের সঙ্গে কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায়। মরদেহের শরীরে কোনো ধরণের দাগ নেই।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, হারবাতলী এলাকায় থেকে গাছের ডাল থেকে মো.কামরুল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে।

মন্তব্য করুন

Your email address will not be published.