সাতকানিয়ায় জায়গাজমি বিরোধ নিয়ে হামলা, প্রাণনাশের হুমকি

 সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডেঙা (কেরানীর বাড়ি) এলাকায় গত ২২ জুলাই শুক্রবার এঘটনা ঘটে। সাতকানিয়া থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, আবদুল গফুর এর সাথে স্থানীয় নুরুল আলম, নুরুল আবছার, মোহাম্মদ মোস্তাক, আবদুল মান্নান, দিলুয়ারা বেগম এর সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এঘটনাকে নিয়ে গত শুক্রবার রাত ৩ ঘটিকায় অভিযুক্তরা আবদুল গফুরের ভিটার চলাচলের রাস্তা কেটে ফেলে এবং বাড়ির আঙ্গিনার ফলের বিভিন্ন গাছ কেটে ফেলে। এসময় প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষতিসাধন করে। এসময় রান্না ঘর ও বসতঘরের নিমার্ণঘরের ইট ভাংচুর করে ফেলে। এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। সাতকানিয়া থানার এস আই কাজী জাহাঙ্গীরের কাছে বিষয়টি তদন্তের জন্য আছে বলে নিশ্চিত করেন অভিযোগের বাদী আব্দুল গফুর।  এদিকে ঘটনার বিষয়ে জানতে কাজী জাহাঙ্গীরের মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.