সাঙ্গুতে অভিযান, ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের সাঙ্গুতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ ও দুই জেলেকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির এবং চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আহসানুল কবির বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, আজকের অভিযানে সাঙ্গু থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়াও দুই জেলেকে জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.