কনসার্টে ঢুকতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত ৩

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে একটি কনসার্টে প্রবেশের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে পলোগ্রাউন্ড মাঠের ওই কনসার্টের ঢুকার প্রবেশমুখে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিন জনকে উদ্ধার করে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয় তিন জন। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতলে নিয়ে আসা মো. আরিফ বলেন, আহতরা সবাই কনসার্টে প্রবেশের চেষ্টা করছিলো। লাইনে অতিরিক্ত চাপ থাকায় মাটিতে পড়ে যান। এসময় তারা পদদলিত হয়।

সিক্সবেজ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, এভোয়েড রাফা, আর্টসেল, অ্যাশেস পারফর্ম করার কথা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.