সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়ায় জায়গা দখল করতে আগ্নেয়অস্ত্র, কিরিচ ও লোহার রড় নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠেছে আপন ছোট ভাই মোজাফফর আহমদের বিরুদ্ধে।
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোটহাতিয়া আছারতলি ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সাইরতলি ২নং ওয়ার্ডের আবু তাহেরকে ৩নং ওয়ার্ডের মোজাফফর আহমদ (৪৪) ও মো.তাহসিন (১৬) সহ অজ্ঞাত কয়েকজন গত ২২ জুলাই সকালে আছারতলি নতুন পাড়ার পশ্চিমে বাদী আবু তাহেরকে একা পেয়ে আগ্নেয়অস্ত্র, ধারালো কিরিচ, লোহার রড়, গাছের লাঠি নিয়ে ননএফআইআর প্রসিকিউশন ও মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এবং হত্যার উদ্দেশ্যে রড় ও ধারারো কিরিচ নিয়ে দৌড়াতে থাকে।
এবিষয়ে অভিযোগের বাদী আবু তাহের বলেন, শীর্ষসন্ত্রাসী বশিরের অন্যতম সহযোগী আমার ভাই-আমার ভাইয়ের সহযোগিতার বশির আমাকে অপহরণও করেছিল।এখন বশির জেলহাজতে থাকলেও তার (বশিরের)অস্ত্র ভান্ডার আমার ভাই মোজাফফরের হাতে থাকায় আমি পরিবারসহ শংকিত।আমার ভিটিমাটি দখলে মোজাফফর আমাকে প্রাণেও মেরে ফেলতে পারে।
সে আগেও বহুবার চেষ্টা করছিল আমাকে জানে মারতে।
আমি দীর্ঘদিন যাবত প্রশানের বিভিন্ন দ্বোরগোড়ায় গিয়েও মোজাফফরের বিরুদ্ধে কোন সূরাহা পাচ্ছিনা। এখন যে অভিযোগ দিলাম সেটা এএসআই নুরুন্নবীর কাছে তদন্তাধীন আছে।
অভিযোগের বিষয়ে থানাসুত্রে জানাযায়-তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা চলমান।