হালদায় ২৪ ঘণ্টায় মারা গেল দুই কাতলা মাছ

হালদা নদীতে একদিনের ব্যবধানে দুটি ব্রুড মাছের মৃত্যু হয়েছে। একটির ওজন ৯ কেজি ১০০ গ্রাম অন্যটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম।

হালদায় এভাবে মাছ মারা যাওয়ায় উদ্বিগ্ন হালদা বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গড়দুয়ারার নয়াহাট থেকে আরেকটি মরা কাতলা মাছ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতা ১ ফুট। মাছটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম।

এর আগে সোমবার (২৫ জুলাই) সকালের দিকে হালদা নদীর কাগতিয়া স্লুইচগেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতলা ব্রুড মাছ মরা অবস্থায় উদ্ধার করা হয়। মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ১০ ইঞ্চি।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশে মৎস্য পক্ষ ২০২২ উদযাপিত হচ্ছে, দেশের সর্বত্র দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে হালদা নদীতে পরপর দু’টি ব্রুড মাছের মৃত্যু খুবই অপ্রত্যাশিত। যা দেশের জন্য অর্থনৈতিকভাবেও অপূরণীয় ক্ষতি।

মন্তব্য করুন

Your email address will not be published.