সাউদার্ন শিক্ষার্থী পেলেন আন্তর্জাতিক কারাতে স্বর্ণপদক

ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আজওয়াদ মালিক নামে এক শিক্ষার্থী।

আজওয়াদ মালিক ব্যবসায় প্রশাসন অনুষদের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ৩৪তম ব্যাচের কৃতী শিক্ষার্থী।

তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রকৌশলী অধ্যাপক মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.