‘মাদার তেরেসা গোল্ডেন’ পদকে ভূষিত হলেন বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ
বাঁশখালী প্রতিনিধিঃ মাদার তেরেসা গোল্ডেন এডওয়ার্ড- ২০২২ ভূষিত হলেন বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ। একুশে গবেষণা পরিষদ” শিক্ষা ও মানব কল্যানে অবদান” এর স্বীকৃতি স্বরুপ “মাদার তেরেসা গোল্ডেন এডওয়ার্ড – ২০২২” এ মনোনীত হয়েছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ” সম্বৃদ্ধি, অগ্রগতি ও স্বনির্ভর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভার উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দীন আহমেদ। এদিকে সোমবার (১ আগস্ট) বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল মাদার তেরেসা গোল্ডেন’ পদকে ভূষিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদার তেরেসা গোল্ডেন এডওয়ার্ড প্রাপ্ত মনোতোষ দাশ বলেন,আমার প্রায় ৩২ বছর শিক্ষকতা জীবনে সবচেয়ে সেরা প্রাপ্তি” মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২”। একাত্তর গবেষণা পরিষদ” শিক্ষা ও মানব কল্যানে অবদান” এর স্বীকৃতি স্বরুপ আমাকে “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড – ২০২২” অনুষ্টানে আমার হাতে এই পদক তুলে দেওয়া হয়। আমার এই অর্জন আমার শিক্ষকতা জীবনে যে সব শিক্ষার্থী সাফল্যের স্বর্ণশিখরে আরোহন করেছে তাদের তরে সমর্পণ করলাম। আমি কৃতজ্ঞতা জানাই ” একাত্তর গবেষণা পরিষদ” কে যাঁরা আমাকে এই বরেণ্য সম্মাননায় সম্মানিত করেছেন। তিনি আরো বলেন,এই অর্জন আমার একার নয়, বাঁশখালী তথা পৌরবাসীর। অর্পিত দায়িত্বের পাশাপাশি সবার সহযোগিতায় মানবসেবার ব্রত নিয়ে কাজ করতে চাই।