২০ চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার 

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার ঘটে।

মো. রাসেল, চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবু সওদাগরের বাড়ীর মৃত আহমদ নুরের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০ টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ মো. রাসেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রাসেলসহ একাধিক জন মিলে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সমূহ সংগ্রহ করে। উদ্ধারকৃত মোবাইলসমূহ খুচরা ও পাইকারিতে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.