চেক প্রতারণা মামলায় সাতকানিয়ায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় চেক প্রতারণা মামলায় মো. শাহাজাহান (৩৪) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের মৃত খায়ের আহমদের ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টায় উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এএসআই জহিরুল ইসলাম।
তিনি বলেন, চেক প্রতারণা মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.