শেখ কামালের জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়াসামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ নগরীর হালিশহরের আবাহনী ক্লাব প্রাঙ্গণে শুক্রবার (৫ আগস্ট) বীর শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক বাবু আশীষ কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব বোখারী আজম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন এবং আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এই সময় মহানগর, থানা ও ওয়ার্ড পর্ষায়ে সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর সপরিবারে শহীদ সকলের আত্নার শান্তি কামনা করেন এবং সাবেক সফল যুবনেতা, সফল ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের অনুকরণীয় পথে নিজেদের ধাবিত করার উদাত্ত আহবান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.