ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁওতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে ১২ আগস্ট এমনি ঘটনা ঘটেছে। সংগঠিত ঘটনার কারনে ঐ নারী ডাক্তারকে তাৎ ক্ষনিক অব্যাহতি প্রদান করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে। জানা যায়, ইসলামাবাদ পশ্চিম ইউছুপেরখীল এলাকার প্রবাসী তাজুল ইসলাম মিন্টুর স্ত্রীর তীব্র প্রসব বেদনা উঠলে তাকে সকাল সাড়ে দশটায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গাজী সাঈদা ইয়াছমিন পলির তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম চলে। কর্তব্যরত মহিলা চিকিৎসক টানাহেঁচড়া করে বাচ্চা প্রসব করালে নবজাতকের শরীরে জখম প্রাপ্ত হয়ে ভূমিষ্ঠের কিছুক্ষন পরপরেই শিশুটি মারা যায়। খবর পেয়ে হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউছুপ আলী লামা থেকে এসে উপস্থিত স্বজনদের কাছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শিশুটির পিতা তাজুল ইসলাম মিন্টুর আবেদন প্রেক্ষিতে উল্লেখিত ডাক্তারকে অত্র হাসপাতাল থেকে তাৎ ক্ষনিক ভাবে অব্যাহতি প্রদান করা হয়।