‘জাতির পিতার স্বপ্ন পূরণের সংগ্রাম করছেন প্রধানমন্ত্রী’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে তাঁর স্বপ্ন পুরণ করার সংগ্রাম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.