আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষার্থীদের ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব মুসলিম ইয়থ(ওয়ামী) কর্তৃক স্কলারশিপ প্রদান
সৈয়দ আককাস উদদীন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীদেরকে স্কলারশীপ প্রদান করেছে সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব মুসলিম ইয়থ (ওয়ামী)।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টায় আইআইইউসি’র কনফারেন্স কক্ষে এ স্কলারশিপ বিতরণ করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, সভাপতিত্ব করেন আইআইইউসি’র মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি’র রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ইন্টারন্যাশনাল এফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান, ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের কো-অর্ডিনেটর ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আব্দুর রহীম।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান করেন ওয়ামীর এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রফেসর আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল ফালেহ, ওয়ামীর স্কলারশীপ ডিপার্টমেন্টের প্রধান হুসাইন আহমেদ আল আমোদী।