বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১১

বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ১৮ জন মাঝিমাল্লা থেকে ৭ জনকে উদ্ধার করা গেলেও ১১ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সাগর থেকে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৭ জনের খোঁজ পেলেও এখনো পর্যন্ত ১১ জন নিঁখোজ রয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.