ঈদগাঁও ঐক্য পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ৯ সেপ্টম্বর : ব্যাপক প্রস্তুতি

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারে ঈদগাঁও উপজেলা ব্যাতিক্রমধর্মী সামাজিক অনলাইন সংগঠন ঈদগাঁও ঐক্য পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৯ই সেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও সম্পন্ন হয়। জানা যায়, ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন মাতৃছায়া ক্লিনিকের দ্বিতীয় তলায় ঈদগাঁও ঐক্য পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করে তুলতে এক প্রস্তুতি সভা এডমিন সংবাদকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠন এডমিন রেহেনা নোমান কাজল, সেচ্ছাসেবী সংগঠক ছৈয়দ ইসলাম সাকিব, কার্যনিবার্হী সদস্য আবদুল্লাহ মিয়াজী এবং মাহবুব মোর্শেদসহ আরো অনেকে। এই প্রস্তুতি সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন গ্রুপে শিক্ষনীয় ও সামাজিক পোষ্টদাতাদের মাঝ থেকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পুরুস্কার প্রদানসহ সাতজনকে সম্মানিত পুরুস্কার প্রদান করার সিদ্বান্ত গৃহীত হয়। বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে গঠিত এই ঐক্য পরিবারটি হাটি হাটি পা পা করে এক বছর অতিক্রম করতে যাচ্ছে। সেই থেকে অধ্যাবদি পর্যন্ত রাজনীতির বাইরে থেকে সামাজিক সম্প্রীতি ও যোগাযোগ সম্পর্ক স্থাপনসহ শিক্ষনীয়-সামাজিক পোষ্ট দিয়ে সমাজ সচেতন কর্মকান্ডে সম্পৃত্ত রয়েছে। বিগত সময়ে এই ঐক্য পরিবারের পক্ষে ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার নানা ইউনিয়নে বিভিন্ন হেফজখানা অসংখ্য পবিত্র কোরআন শরীফ বিতরন, এতিমখানা, হেফজখানা,মাদ্রাসাতে প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা প্রদান এবং বৃক্ষরোপনসহ চারা বিতরন করে সামাজিক কর্মকান্ডে এগিয়ে। তবে এ গ্রুপে চিকিৎসক,শিক্ষাবিদ,শিক্ষার্থী,সাংবাদিক, চাকরীজিবি সহ বিভিন্ন শ্রেনী পেশার স্বনামধন্য ব্যাক্তিবর্গরা রয়েছেন। তাদেরও পরামর্শ,সহযোগিতা নিয়ে গ্রুপের কার্যক্রম এগিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.