কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফের মনোনয়ন পেয়েছেন বিদায়ী প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী তিনবার সংসদ সদস্য ছিলেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার পর্যটন শহর কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরীর সঙ্গে মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এথিন রাখাইন; জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী; জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ; তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি ও সদ্যসাবেক জেলা পরিষদ সদস্য কমরুদ্দীন আহমদ; জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম; জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।