সাতকানিয়ায় ইয়াবাও পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেফতার

সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারের  দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ সাতকানিয়া থানা চট্টগ্রামের নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই চন্দন কুমার রায় সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী সৌদিয়া ট্রাভেল্স নামক বাস, যাহার রেজিষ্ট্রেশন নং-চট্টমেট্রো-ব-১১-১০৬১ হইতে C-4 নং সিট থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মুসা(৪০), পিতা-মৃত মোঃ হাসেম, মাতা-পারুল বেগম, সাং-নামাজ গ্রাম, বেনাপোল সদর পৌরসভা, পোঃ শার্শা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ১৬/০৯/২২ইং তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় ৮৫০ (আটশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৩ তাং-১৬/০৯/২২ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।

এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৯২/১৩ এর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ রুবেল, পিতা-নওশা মিয়া, সাং-আবিদা পাড়া, সারাসিয়া, ১৫নং ছদাহা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন।
এছাড়া সিআর ১৮৮/২০১৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুমন, পিতা-মোঃ আব্দুল, সাং-মাইঙ্গা পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন।

এএসআই মোঃ নুরনবী সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর ২৯৫/১৮ এর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ শুক্কুর, পিতা-আবদুল মজিদ, সাং-মাদার্শা আশ্রয়ন প্রকল্প, বর্তমানে-মাদার্শা নেতা ফকির পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন।

এসআই মোঃ দুলাল হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর ২৯৫/১৮ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শুক্কুর, পিতা-আবদুল মজিদ, সাং-মাদার্শা আশ্রয়ন প্রকল্প, বর্তমানে-মাদার্শা নেতা ফকির পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন।

এসআই মোঃ জাহাঙ্গীর দর্জি সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর ০৬/২২ এর পরোয়ানাভুক্ত আসামী ফিরোজা বেগম, পিতা-আলী আহমদ, সাং-সোনাকানিয়া, ১নং ওয়ার্ড, মাঝর পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান।

মন্তব্য করুন

Your email address will not be published.