সাইফুল ইসলাম সাতকানিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মধ্য রুপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাক্ষাৎকারে শ্রেষ্ঠ শিক্ষকের সকল সূচক অনুযায়ী যাচাই বাছাই পূর্বক সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিস সাইফুল ইসলামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। অত্র উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ আতিকুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মেহেরুন্নেসা কলি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী মোঃ এরফানুল করিম চৌধুরী, শ্রেষ্ঠ এসএমসি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, শ্রেষ্ঠ কাব শিক্ষক মোঃ আব্দুল আলীম, শ্রেষ্ঠ কর্মচারী মোঃ শাহজালাল, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর কাসেদুল হক। এছাড়াও সাতকানিয়ায় ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মন্তব্য করুন

Your email address will not be published.