ঈদগাঁওতে ভোটার হালনাগাদে ছবি তােলা শুরু ২০শে সেপ্টম্বর

কক্সবাজার সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশনের (ছবি তোলার) কেন্দ্র ও সময়সূচী নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন কর্মকর্তা এ সময়সূচি নির্ধারণ করেন। ঘোষিত সময়সূচী হচ্ছে ২০-২১ সেপ্টেম্বর-ইসলামপুর ইউনিয়ন। এ ইউনিয়নের কেন্দ্র নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়। ২২-২৪ সেপ্টেম্বর- ইসলামাবাদ ইউনিয়ন, কেন্দ্র- ইউসুফেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৫-২৬ সেপ্টেম্বর, জালালাবাদ ইউনিয়ন, কেন্দ্র- মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭-২৯ সেপ্টেম্বর, ঈদগাঁও ইউনিয়ন, কেন্দ্র- ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) ১ ও ২ অক্টোবর, পোকখালী ইউনিয়ন, কেন্দ্র হচ্ছে- পোকখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলা বিশেষ কমিটি কর্তৃক যাচাই শেষে যাদের ফরম গৃহীত হয়েছে তারা ছবি তোলার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.