সীতাকুণ্ডে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সীতাকুণ্ডে পানিতে ডুবে নাহিমা আক্তার সাফা (২) ও মো. মাশরাফি (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) পৌরসভার চৌধুরীপাড়া ও শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিমা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়ার প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে। মাশরাফি শিবপুরের সাইফুল ইসলামের ছেলে।
৯ নম্বর ওয়ার্ড শিবপুরের কাউন্সিলর শাহ কামাল চৌধুরী বলেন, শিশুটির পিতা স্ত্রীর চিকিৎসা করাতে ভারত গেছেন। এই সময়ে শিশুটি পানিতে পড়ে মারা গেল।

৫ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ বলেন, খেলাচ্ছলে শিশুটি পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.