চন্দনাইশে পিকআপ ভর্তি বিদেশি সিগারেটসহ চোরকারবারি আটক

চট্টগ্রামের চন্দনাইশে ৪৪০ কার্টন বিদেশি সিগারেটসহ মো. জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম উখিয়া ভর্তারকালী লিংক রোড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার থেকে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের খবর পেয়ে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকা থেকে একটি পিকআপসহ একজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে দুবাইয়ের ওরিস ব্র্যান্ডের ৪৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.