মুদির দোকানে টিসিবি পণ্য, জরিমানা

মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার দোকানি মনির উদ্দিনকে জরিমানা করা হয়।

জানা গেছে, খলিফাপাড়া ফকিরের দোকান এলাকার মনির উদ্দিনের দোকান থেকে ১৪ কেজি ডাল ও ৬ লিটার (৩ বোতল) সয়াবিন তেল জব্দ করা হয়। দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগ একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.