ঈদগাঁওতে মুর্মর্ষ রোগীর পাশে মানবিক ফাউন্ডে শনের “মানবিক” সহায়তা

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে এক মুর্মুর্ষ রোগীকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো মানবিক ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার জৈনক এক দিনমজুরের অসহায় স্ত্রীর পাশে আর্থিক সহায়তা দিলেন মানবিক ফাউন্ডেশন। সে অসহায় মায়ের পেঠে বাচ্চার মৃত্যু হয় প্রায় ৩/৪ দিন ধরে। অর্থের অভাবে বাচ্চাটি সুন্দর ভাবে ডেলিভারি করতে পারেননি। এমনি মুর্মুর্ষ অবস্থায় পাশে দাঁড়িয়েছেন ঈদগাহ মানবিক ফাউন্ডেশন। হাসপাতালের প্রায় বিলে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে উজ্জল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। অসম্পূর্ন কিছু অর্থ সহায়তা করেছেন মানবিক চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী। অসহায় এ রোগীর পাশে সহায়তা প্রদান করার ফিরে ফেল এক নতুন জীবন। হল মানবতার জয়। ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের কর্ণধার মনির আহমেদ জানান, এলাকার একজন অসহায় হত দরিদ্র মায়ের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি। যার কারনে অন্ধকার জীবন থেকে নতুন আলো ফিরে পেল একটি জীবনে।

মন্তব্য করুন

Your email address will not be published.