সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এর নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআ(নিঃ) প্রবীন দেব সাতকানিয়া থানাধীন কলিয়াইশ ইউপির অর্ন্তগত ২নং ওয়ার্ডস্থ মৌলভীর দোকান জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী পূরবী বাস, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬৪১০ বাস হইতে I-1, I-2 সিটে থাকা যাত্রী আসামী ১। মোঃ মহিউদ্দিন (৫২), পিতা-মৃত নুরুল ইসলাম সওদাগর, মাতা-মাবিয়া বেগম, ২। মোঃ মাহফুজ রহমান (৩০), পিতা-আব্দুস সালাম বাবুর্চি, মাতা-কামরুন নাহার, উভয় সাং-ছোট ঢেমশা, ফকির পাড়া, ছমদিয়া পুকুর পাড়, ০৬নং ওয়ার্ড, ছদাহা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে ২৪/০৯/২২ইং তারিখ রাত ১৮.১০ ঘটিকা সময় ৬,০০০ (ছয় হাজার) শলাকা বিদেশী সিগারেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-৩৫, তাং-২৪/০৯/২২ইং ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।