শারদীয় দূর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিতে পুলিশ মাঠে থাকবে-ওসি তারেক হান্নান

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের মতবিনিময় সভা-

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

২৮শে সেপ্টেম্বর(বুধবার)  বিকাল ৩টায়   সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময়  সভা হয়।

মতবিনিময় সভায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া থানার ওসি  তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সাতকানিয়া সভাপতি প্রদীপ চৌধুরী ও সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কাঞ্চন আচার্য্য সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। এসআই মোঃ দুলাল হোসেন পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডপ হইতে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত সকলকে আসন্ন দূর্গা পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও যেকোন অপ্রীতিকর ঘটনার সম্পর্কে থানা পুলিশকে অবহিত করা সহ সহযোগীতা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-সাতকানিয়া লোহাগাড়ার প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা জোরদার করতে আমরা বিশেষ কর্মসূচী হাতে নিয়েছি,আপনারা সম্পূর্ন অবাধ ভাবেই শারদীয় দুর্গাপূজা পালন করতে পারবেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ওসি তারেক হান্নান বলেন- সাতকানিয়ার জনপদের শারদীয় দূর্গাপূজা পালনে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে সাতকানিয়া থানা পুলিশ।

আপনারা যে কোন সহযোগিতার জন্য সরাসরি আমাকে কল দিবেন আমি নিজেই ছুটেঁ যাব।

 

মন্তব্য করুন

Your email address will not be published.