আসছে ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে পুরোদমে প্রচারনায় নেমেছে। জানা যায়, আগামী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী (ঘুড়ি মার্কা) নিয়ে দিনরাত সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী।