বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রধানের ৭৬তম জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে চট্টগ্রামের লোহাগাড়ায় দোয়া মাহফিল ও এক হাজার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদরাসায় দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার তুলে দেন উপজেলা আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএসকে সেলিম, সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের মানুষের বর্তমানে যে সামাজিক অবস্থান সেই জায়গা থেকে সীমিত সম্পদ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার। বঙ্গবন্ধু কন্যা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষের আস্থা, ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। বিদেশিরাও বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে সরকার প্রধানের সুস্হতাসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।