লোহাগাড়ায় দুই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, এক যুবক গ্রেফতার

লোহাগাড়ায় দুই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে মো. কায়সার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপর যুবক জালাল উদ্দিন পলাতক রয়েছে। অভিযুক্তরা উপজেলার বড়হাতিয়া তৈয়বেরপাড়া এলাকার যথাক্রমে মো. আলী ও মৃত নুর আহমদের ছেলে। গ্রেফতার কায়সারকে শনিবার চট্টগ্রাম আদালতের কারাগারে প্রেরণ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই দুই নারী রোববার উপজেলার বড়হাতিয়া মনুফরিহাট এলাকায় বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের রিকশা গতিরোধ করে। পরে তাদের বড়হাতিয়া তৈয়বেরপাড়ার আবদুল আজিজের পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই দুই যুবক তাদের ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতার মো. কায়সার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
মন্তব্য করুন

Your email address will not be published.