সাতকানিয়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আসিকুল ইসলাম আনাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আনাস সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনা গ্রামের শফিকুর রহমান ছেলে ও বারদোনা রেফায়া শাহ আকবরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সদর ইউনিয়নের ইউপি সদস্য আবু মনছুর জানান, সকালে নাস্তা করে আনাস বাড়ির পশ্চিমে ছোট বারদোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ পায়ে কামড় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.