মাদার্শায়-গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

সাতকানিয়ার মাদার্শা বাংলা ক্লাবে-

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে গিয়ে ১ বছর ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোহাম্মদ জিহান।

বুধবার উপজেলার মাদার্শা ইউনিয়নের বাংলা ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিহান ওই এলাকার শহিদুল আলমের ছেলে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তানভীর হাছান জানান, শিশুটির মা খিচুড়ি খাওয়ানোর সময় শিশুটির গলায় আটকে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.