বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন চেয়ে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বহুল আলোচিত চাম্বল ইউপি’র নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে নিরাপদ ও নির্ভীঘ্নে প্রচার প্রচারণা, নিরাপত্তা, ও সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদের চৌধুরী। রবিবার (৯ অক্টোবর) সন্ধায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচনে ক্ষমতাসীন নৌকা প্রতীকের প্রার্থী সাধারণ ভোটারদের নানা সময়ে হুমকি-ধমকি প্রদান করে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ভোটারদের নানা ভয়ভীতি ও নির্বাচন পরবর্তী দেখে নেওয়ার হুমকি প্রদান করছেন। লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, ‘নির্বাচনের দিন দলীয় প্রার্থী বহিরাগত সন্ত্রাসী এনে কেন্দ্র দখলেরও চেস্টা করবে বলে নির্ভরযোগ্য সূত্রে শুনা যাচ্ছে। বিশেষ করে এ ইউপি’র ২ নম্বর ওয়ার্ড পশ্চিম চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ড চাম্বল উচ্চ বিদ্যালয়, ৮ নম্বর ওয়ার্ড উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আর এ ৪টি কেন্দ্র অতীব ঝুঁকিপুর্ণ। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারলে এবং নির্বাচনী সুষ্ঠ পরিবেশ বজায় থাকলে আমার আনারস প্রতীক বিপুল ভোটে জয়ী হবে। আর এ ভয়ে দলীয় প্রার্থী ইতোমধ্যে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে জনমনে আতংক সৃষ্টি করছে। এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, নৌকা প্রার্থী ইভিএম ভোটকে প্রশ্নবিদ্ধ করে তীর্যক বক্তব্য দিয়ে দেশজুড়ে সমালোচিত হয়েছেন। যার দরুণ উপজেলা নির্বচন কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাই নৌকা প্রার্থী নিজের অবস্থান জানতে পেরে আমার কর্মীদের ডেকে নিয়ে এবং দলীয় কর্মী ও চৌকিদার দিয়ে হুমকী ধমকী দিয়ে যাচ্ছেন। নির্বাচনে ভোটের পরিবেশ নষ্ট করতে এসব করছেন তিনি। ভোট কেন্দ্র দখল করে, ত্রাস সৃষ্টি করে চেয়ারম্যান হতে চান তিনি। এ সময় অভিযোগ করে তিনি আরোও বলেন, নৌকা প্রার্থী ভোটারদের ডেকে নিয়ে বলতেছেন ‘সরকার আমাদের, এমপিও আমাদের, দলও আমাদের, তাই চেয়ারম্যানই আমিই হবো। এতে তারা জনগণকে ভয় পেয়ে প্রশাসনকে ব্যবহার করে বিজয়ী হতে চায়। যত চেষ্টা করা হোক না কেন আমি এক চুলও মাঠ ছাড়বনা।

মন্তব্য করুন

Your email address will not be published.