ঈদগাঁওতে নিত্যপণ্যের দ্বিগুন দাম : ক্রেতারা বিপাকে

কক্সবাজারের ঈদগাঁওতে নিত্যপন্যের বাজার অস্থিত হয়ে উঠেছে। চড়া দামে বিপাকে ক্রেতারা। সবজিব দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দিশেহারা গ্রামাঞ্চলের খেটে খাওয়া অসহায় মানুষরা। কেজি প্রতি ৫০ টাকার নিচে তরকারী মেলানো কঠিন হয়ে পড়েন। দৈনিক আয়ের নির্ভরশীল কর্মজীবিরা চরমভাবে বিপাকে পড়েন। পছন্দের সবজি মিললেও অগ্নিমূল্যের কারনে কিনতে পারেনা। চড়া দামে বেসামাল সাধারন মানুষ। ১১ অক্টোবর বিকেলে ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে এমনিই দৈন্য দশা চোখে পড়ে। অতিরিক্ত দামের যাতাঁকলে বন্দি ক্রেতা সাধারন। দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজনের মাঝে হতাশা বিরাজ করছে। কজনের সাথে কথা হলে তারা জানান, তরকারী, মাছ,মুরগী ও ডিম দোকানে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমেই দাম বেড়েই চলেছে। দিনমজুরেরা দৈনিক আয়ের সাথে বর্তমান বাজারে হিসেবে মেলাতে বিপাকে পড়েছে। খাওয়ার ইচ্ছা থাকলেও মান সম্মত উপায়ে খেতে পারছেননা অনেকে। বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ কেজি ৬০, বেন্ডি ৬০, তিতকরলা ৫০, কাকরোল ৫০, মুলা ৫০, কচুরলতি ৪০ টাকা দামে বিক্রি করছে। অন্যদিকে য়লার মুরগী, ডিম ও মাছ বিভিন্ন দামে বিক্রি করে যাচ্ছে বিক্রেতারা। যার কারনে গ্রামীন জনপদের অসহায়, হতদরিদ্র খেটে খাওয়া লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে বললে চলে নিত্যপন্যে। কালু নামের এক দিনমজুর জানান, সারাদিন কাজকর্ম করে যা আয় করি তা দিয়ে তো পরিবার পরিজনের ভরনপোষন সংকুলান হয়না। পরিবারের নানা চাহিদা থাকা সত্তেও পূরন করা অসম্ভব হয়ে পড়ে।
মন্তব্য করুন

Your email address will not be published.