বাঁশখালী চাম্বল ইউপি নির্বাচনে বিজয়ী হলেন মুজিবুল হক চৌধুরী

বাঁশখালী প্রতিনিধিঃ নবম ধাপে বন্ধ হয়ে যাওয়া আলোচিত-সমালোচিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবশেষে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া অনেকটা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১২ অক্টোবর ) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীকে ১৫ হাজার ৩ শ ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফজলুল কাদের আনরস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬ শ ৬৭ ভোট। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন বলেন, বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনকে ঘিরে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ছিল। নির্বাচনি সহিংসতা এড়াতে পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে নজরদারি ছিল। নির্বাচনে দায়িত্বরত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খোন্দকার মাহমুদুল হাসান ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মুবিন সুমন বলেন, কোন প্রকার সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলাম। প্রতিটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেছে। বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি ০১৮২৪৯৬

মন্তব্য করুন

Your email address will not be published.