এওচিয়ার ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে জিতে গেলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক

সাতকানিয়ার এওচিয়া-

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার এওচিয়ার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুর রাজ্জাক মোরগ মার্কায় ২৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক বলেন- আমি দীর্ঘদিন ধরে এওচিয়ায় ছাত্রলীগও যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলাম,সেই সুবাদে সমাজের বিভিন্ন উন্নয়নমুখি কার্যক্রমে আমার অংশগ্রহণ ছিল।

 

তারই আলোকে এলাকাবাসী যাচাইবাছাই করে আমাকে মোরগ প্রতীকে নির্বাচিত করেছেন।

আমি আমার ৮নং ওয়ার্ডবাসীকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাকে উক্ত ওয়ার্ডের সেবক নির্বাচিত করায়।

এদিকে ৮নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজমান পরিলক্ষিত হয়।

এই বিষয়ে এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সাবেক ছাত্রনেতা মো: শহিদ বলেন-আমাদের সরকারের দু:সময়ে আমার সাথে একই সাথে রাজপথে থাকা রাজ্জাক যে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সেজন্য আমি এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এওচিয়ার ৮নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন

Your email address will not be published.