সাতকানিয়া প্রতিনিধি:
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাতকানিয়া উপজেলার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে তুলে দিচ্ছেন বই, অসহায় শিক্ষার্থীদের এখন বই কিনতে আর বেতন দিতে চিন্তা করতে হয় না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মুসাদ্দিকুর রহমান আজাদ। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত শিক্ষক সজল কান্তি দত্ত, আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে শেষে স্কুলে শহীদ মিনার নিমার্ণের জন্য ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেন সাংসদ।