নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাবার চিকিৎসাসেবা দেখে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন দুই বোন। সেই স্বপ্ন পূরণ করে একসঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ডাঃ তাসরিফা আক্তার (জনি) ও ডাঃ নারগিস আক্তার (সনি)।
তারা দুজনই চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তাঁদের বাবা আব্দু ছালাম সাতকানিয়া উপজেলার ঢেমশা ফকিরপাড়ার একজন প্রবীণ পল্লী চিকিৎসক।
বাবার দীর্ঘদিনের চিকিৎসাসেবা ও মানুষের পাশে থাকার দৃশ্য দুই বোনকে চিকিৎসা পেশায় আসতে অনুপ্রাণিত করে। বাবার পথ অনুসরণ করে এবার তাঁর দুই মেয়ে চিকিৎসক হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করার পথে।
দুই বোনের একসঙ্গে এমবিবিএস পাসের খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।