সাতকানিয়ায় ১৫০০ ইয়াবা ও ৬০ লিটার চোলাই মদসহ ২ জন গ্রেফতার

সিএনজি জব্দ

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট -বান্দরবান সড়কের সিএনজি স্টেশন থেকে নাম্বার বিহীন একটি সিএনজি গাড়ি থেকে গতকাল (৪নভেম্বর) শুক্রবার ৬০ লিটার চোলাই মদসহ জনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। এসময় সিএনজি গাড়িতে থাকা ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং সিএনজিটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাসান (২৪) বাশঁখালী উপজেলার পাল গ্রাম ৫নং ওয়ার্ড লেদু মিয়া এলাকার পেচু মিয়ার ছেলে।

অন্যদিকে, চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ছদাহা ঠাকুর দিঘী হাজী ছগির আহমদ ফিলিং স্টেশন এর সামনে থেকে বিশেষ চৌকি স্থাপন করলে দাড়ানো অবস্থায় একজনকে আটক করে থানা পুলিশ। তার নাম মোঃ বাপ্পি (২০) সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুমখালী মালুমঘাট এলাকার আকবর আহমদের ছেলে। এসময় তার থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আব্দুল হান্নান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রামের বিশেষ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.