বাঁশখালী প্রতিনিধিঃ সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় মঙ্গলবার দুপুর ২ চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িলে বাঁশখালী সহ বিভিন্ন উপজেলা শোকের ছায়া নেমে আসে। সদ্য প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরী ২০০১ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যু কালে তার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন। আগামী কাল বুধবার সকাল ১০ চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ, দুপুর ২ টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।