সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশও দফাদারদের মাঝে গ্রামে রাতে দায়িত্ব পালন করার জন্য প্রত্যেককে হাইভোল্টেজ হ্যান্ড টর্চলাইট বিতরণ করেন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানও সাবেক ছাত্রনেতা আবু ছালেহ।
৮ই নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় এওচিয়া ইউনিয়ন পরিষদের মিটিং শেষে চেয়ারম্যান আবু ছালেহ এই টর্চ লাইট বিতরণ করেন।
টর্চ লাইট পেয়ে দফাদার ও গ্রাম পুলিশগণ সন্তুষ্টি প্রকাশ করে চেয়ারম্যানকে আবু ছালেহকে ধন্যবাদ দেন।এবং এই সময় সবার মুখে খুশিতে হাসির দৃশ্যও দেখা যায়।
টর্চ লাইট বিতরণ অনুষ্ঠানে ৬নং এওচিয়া পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ।
এতে আরো ছিলেন এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা হাছানুল্লাহ চৌধুরী,ব্যবসায়ী রুবেল,এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন, রেয়াজুদদীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো:ইউনুস, ইউনিয়ন যুবলীগনেতা ছালেক,খোরশেদ,সাবেক ছাত্রনেতা মন্জুর,ফারুক। সোহেলসহ আরো অনেকেই।