নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার ছদাহার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামিকে জেলে পাঠিয়েছেন চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
কারাগারে যাওয়া যুবক ছদাহা ইউনিয়নের দক্ষিন বিছিন্না পাড়ার মৃত মনির আহমদের ছেলে জাহেদুল ইসলাম শিবলী।

আজ বুধবারে এই বিষয়টি চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মাসুম।
এডভোকেট মাসুম বলেন-আমার মক্কেল সাতকানিয়া ছদাহার বিছিন্না পাড়ার নামক এলাকার এনজিও কর্মকর্তা রফিক আহমদের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। ওই মামলায় জাহেদুল ইসলাম শিবলী এজাহারনামীয় ২নং আসামী,সে পার্শ্ববর্তি উপজেলা লোহাগাড়া উপজেলায় সুইপার পদে মাষ্টার রোলে কর্মরত।
সে মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপটে এলাকায় বেপরোয়া তারই ধারাবাহিকতায় এই হত্যাচেষ্টার ঘটনায় অংশ নেয়।

কিন্তু তাকে বাচাঁতে লোহাগাড়া উপজেলার ইউএনও শরীফ উল্লাহ বার বার প্রত্যায়ন দেয় বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তবুও আদালত ইউএনও এর দেয়া মনগড়া প্রত্যায়ন প্রত্যাখ্যান করে সি ডব্লিউ মূলে কারাগারে পাঠান।