মাদার্শায় স্বরাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আ. ন. ম সেলিম চৌধুরীর উঠোন বৈঠক 

 

সৈয়দ আককাস উদদীন 

আগামী ১৫ই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে আগমন ও ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে ১২ নভেম্বর (শনিবার) মাদার্শা মক্কা বাড়ি এলাকায় চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ নদভীর গ্রামের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি নুরুল হক নুরু, মাদার্শা ইউনিয়ন আওয়ামিলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হামিদুর  রহমান সিকদার, তাছাড়া যুবলীগ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন ও সাতকানিয়ার মাদার্শায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সভার বিভিন্ন কার্যাবলি নিয়ে যথার্থভাবে দিকনির্দেশনা মূলক  আলোচনা করেন মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্নআহবায়ক সাবেক তুখোঁড় ছাত্রনেতা আ ন ম সেলিম চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.