শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের মহসনি কলোনী এলাকায় মিয়া সওদাগরের ভাড়াটিয়ার বাসায় এই আগুনের ঘটনা ঘটে।
আগুন লাগা দুই ভিটায় মিয়া সওদাগর ও মৃত বদরুজ মেহেরের ৬ পরিবার ও ১১ ভাড়াটিয়া বসবাস করতো।
স্থানীয়রা জানান, মিয়া সওদাগরের ভাড়াটিয়ার লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রির্জাভ বাজার ঘনবসতিপূণ এলাকা। তারা রাঙামাটিতে নৌ ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, আতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ও জামাল উদ্দিন।
রাঙামাটি ফারাস সার্ভিসের উপ-সরকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রনে ৩টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির অনুসন্ধান চলছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্র সম্পর্কে তদন্তের পর জানা যাবে।